প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ০৫:৩২ এএম
          --- ২ মাস আগে
Ad

রাজশাহীর বাগমারায় গলাকাটা লাশ উদ্ধার

অ- অ+
রাজশাহীর বাগমারায়  গলাকাটা লাশ উদ্ধার
রাজশাহীর বাগমারায় গলাকাটা লাশ উদ্ধার
Ad

Katha24.com I রাজশাহী জেলা প্রতিনিধি



রাজশাহীর বাগমারা  উপজেলায় মাহাবুর (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ  উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা  সাড়ে ১১টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর– বাইগাছা মোড় সংলগ্ন একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা  হয়। মাহাবুর ২ নং নরদাশ ইউনিয়নের হাটমাধনগরের মৃত মফিজ  উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে  জানা যায়,শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে কলাবাগানের ভেতর একটি  মোবাইল ফোন বাজতে শুনে এক পথচারী সেখানে যান। মোবাইলটি  রিসিভ করার পর তিনি জানতে পারেন ফোনটি মাহাবুরের। এ সময় আশপাশে খোঁজ  নিতে গিয়ে কলাবাগানের ভেতর গলাকাটা অবস্থায় এক ব্যক্তির  লাশ পড়ে থাকতে  দেখেন তিনি।



পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে  জড়ো হয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর  পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি  উদ্ধার করে।

প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের  জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে।




এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ  তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার  সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত  প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে  চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা  বলে তারা সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। তবে এনজিওর  টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে কারো সঙ্গে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড  ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। মামলা দায়ের  হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায়  আনা হবে।

ঘটনার পর থেকে এলাকায়  চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ'ও বিভিন্ন  সূত্র যাচাই করছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert